বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকা পুর বাজারের পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটি কেটে টাক্টরে করে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক জনকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা গেছ গত বুধবার বিকালে বুড়িচং উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর কালিকা পুর এলাকায়। কালিকা পুর বাজারের পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটি কেটে টাক্টর যোগে অন্যত্র বিক্রি করে। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে হাতে নাতে ওই এলাকার মাটি ব্যবসায়ী আব্দুল মান্নান কে কৃষি জমির মাটি কাটা অবস্থায় টাক্টর সহ আটক করে। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম কৃষি জমির মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা আদায় করে।
অপর দিকে একই এলাকার রেললাইন এর পাশে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অপরাধে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ২টি মাটি ভর্তি ড্রামট্রাক জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের সদস্য গণ। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics