নুরুল আলম মোজাহিদ কক্সবাজার
কক্সবাজারে মো: আনাছ (২০) নামের এক কিশোরকে হত্যার দায়ে সোহেল নামক এক আসামীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একইসাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ( পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নুরুল কবিরের পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics