মো: ফরিদ উদ্দিন,লামা প্রতিনিধি :-
. ৬ বছর পর স্ত্রীকে অস্বীকার করায় স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে লামা প্রেসক্লাব হল রুমে রাজিয়া বেগম তার স্বামীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন।স্বামী- জসিম উদ্দিন, পিতা- জাফর আলম, মাতা- সাকেরা বেগম সাং- বানিয়া ছড়া ০৫নং ওয়ার্ড , ইউনিয়ন – বরইতলী, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার।
সংবাদ সম্মেলন রিজিয়া বেগম বলেন, একজন অসহায় নারী। জীবন জীবিকার তাগিদে গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করে দিন যাপন করি। আমাকে পছন্দ করে জসিম উদ্দিন, পিতা- আবু ছৈয়দ মাতা- আনোয়ারা বেগম, সাং-মাইজঘোনা, ০৫নং ওর্য়াড ইউনিয়ন ডাকঘর- সাহারবিল, উপজেলা- চকরিয়া জেলা- কক্সবাজার গত ০৭/০৫/২০১৮ইং তারিখে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করে। বিবাহের দেনমোহর দুই লক্ষ) টাকা । আমি এবং জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ভাড়া বাসায় দাম্পত্য জীবন অতিবাহিত করে আসছি। আমি অন্তস্বত্ত্বা হলে গত ০৪/১০/২০১৯ ইং তারিখে মোঃ জসিম উদ্দিন জোর করে ছিটাগং হেল্থ পয়েন্ট হসপিটাল লি:।
নিয়ে গিয়ে আমার গর্ভপাত ঘটায়। জসিম উদ্দিন গাড়ী ক্রয়ের কথা বলে আমার নিকট থেকে আশি হাজার টাকা নগদ গ্রহন করে। কিছুদিন যেতে না যেতেই জসিম উদ্দিন পূনঃরায় আমার নিকট থেকে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে। এমন অবস্থায় গত ২২ মাস সে আমাকে কোন ধরনের খোরপোষ না দিয়ে যৌতুকের দাবীতে তার ঘর থেকে আমাকে তাড়াইয়া দেয়। তার সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য আমাকে চাপ দিতে থাকে। আমি আমার স্বামী জসিম উদ্দিন এর কাছে নিগৃহীত ও শারীরিক এবং মানসিক ভাবে লাঞ্চনার স্বীকার হয়ে বিজ্ঞ পারিবারিক (সিনিয়র সহকারী) জজ আদালত, চকরিয়া কক্সবাজার এ পারিবারিক মামলা নং-১৪৪/২০২৩ইং দায়ের করি । মামলাটি বর্তমানে বিচারাধীন।
এদিকে জসিম উদ্দিন প্রতারণা আশ্রয় নিয়ে বিবাহকে অস্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, চকরিয়া, কক্সবাজার এ একটি কাউন্টার মামলা হিসেবে সি.আর-২৯৪০/২০২৩ দ য়ের করে। মামলাটি বর্তমানে সিআইডি, কক্সবাজার এ তদন্তধীণ রয়েছে। রিজিয়া আরো বলেন, আমি একজন মুসলিম নারী হিসেবে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী জসিম উদ্দিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। লামা পৌরসভার নিকাহ ও তালাক রেজিষ্ট্রার এর মাধ্যমে বিবাহ রেজিষ্ট্রি করিয়াছি। দীর্ঘদিন দাম্পত্য জীবন ও সংসার করার পর জসিম উদ্দিন বর্তমানে বিবাহকে অস্বীকার করিতেছে। জসিম উদ্দিন আমার গর্ভের সন্তান কে গর্ভপাত ঘটাইয়াছে। গর্ভপাত ঘটানোর যাবতীয় প্রমাণাদি আমার কাছে রক্ষিত আছে। সে বর্তমানে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটনা করিতেছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং সমাজ সচেতন মানুষের নিকট তার প্রতারণার বিচারের ভার তোলে দিলাম
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics