Daily Frontier News
Daily Frontier News

হালদায় অভিযান, ৭ হাজার মিটার জাল ও নৌকা জব্দ

 

 

মাসুদ পারভেজ চীফ স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম:

 

হালদা নদীতে অভিযান পরিচালনা করে ৭ হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে ধলই ইউনিয়নের হালদা ব্রিজ পর্যন্ত অভিযানে প্রায় ৭ হাজার মিটার ঘেরা জাল ও ভাসান জাল জব্দ করা হয়। এছাড়াও ২টি ইঞ্জিনচালিত নৌকা ও ৩টি মাছ ধরার বড়শি জব্দ করা হয়।

জাল উত্তোলনকালে একাধিক মা মাছ মুক্ত করা হয়েছে। জাল উত্তোলন করার সময় মা মাছের অংশবিশেষ দেখতে পাওয়া যায়।

অভিযানে মৎস্য কর্মকর্তা, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, হালদায় মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় মনিটরিং অব্যাহত থাকবে।

আমাদের এ অভিযান চলমান থাকবে।

Daily Frontier News