𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋.
জেলা ব্রাহ্মণবাড়িয়া, জনাব মোঃ আনিসুর রহমান, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের দিকনির্দেশনা ও জনাব মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সরাইল সার্কেল ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়ের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আবু বক্কর ছিদ্দিক, এএসআই(নিরস্ত্র) উজ্জল আহমেদ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ২৯শে নভেম্বর ২০২২ইং রাত ২২.৩০ ঘটিকার সময় সরাইল থানাধীন শাহাবাজপুর বাজার সাকিনস্থ সাবেক চেয়ারম্যান জনাব রাজিব আহাম্মেদ ওরফে রাজ্জি এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ সাদ্দাম হোসেন(৩৫), পিতা-বীর মুক্তিযোদ্ধা আঃ করিম , গ্রাম- সোহাগপুর (দক্ষিণ পাড়া) , থানা- আশুগঞ্জ, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, ২. মোঃ সাইফুল ইসলাম(৩০), পিতা-নুরু মিয়া ,স্থায়ী: গ্রাম- সোহাগপুর (দক্ষিণ পাড়া) , থানা- আশুগঞ্জ, জেলা –ব্রাহ্মণবাড়িয়াদেরকে ৪০০ (চার শত) বস্তা মিউরেট অব পটাশ সার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইতেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে ৪ টি বিশেষ ক্ষমতা, পুলিশ আক্রান্ত ০২টি, ১টা সন্ত্রাস বিরোধী আইন সহ একাধিক মামলা রয়েছে।
. এ বিষয়ে সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসলাম হোসেন এর নিকট দৈনিক ফ্রন্টিয়ার.নিউজ প্রতিনিধি জানতে চাইলে তিনি বলেন,অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে । অপরাধীদের বিরুদ্ধে সঠিক তথ্য উপাত্ত দিয়ে পাশে থাকার জন্য আহ্বান জানাই ।।
.
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics