𝐏𝐎𝐋𝐈𝐂𝐄 𝐌𝐄𝐃𝐈𝐀 𝐂𝐄𝐋𝐋,
. জেলা ব্রাহ্মণবাড়িয়া সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সরাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোঃ আসলাম হোসেন, মহোদয়ের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জয়নাল আবেদন, এএসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ সফিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে ২ই ডিসেম্বর ২০২২খ্রিঃ তারিখ রাত ০১.৫০ ঘটিকায় সময় সরাইল থানাধীন বড় দেওয়ান পাড়াস্থ ধৃত আসামী কবির ঠাকুর এর টিনের বসত ঘর হইতে ১. কবির ঠাকুর (৪৯), পিতা- মৃত আতাবর ঠাকুর, গ্রাম- বড় দেওয়ান পাড়া (আতাবর ঠাকুর বাড়ী), থানা- সরাইল, জেলা –ব্রাহ্মণবাড়িয়া এর নিকট হইতে ১০০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
. উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানায় পূর্বেও মাদক এর মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে । গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics