Daily Frontier News
Daily Frontier News

শাহিন বিরিয়ানি হাউজ ও টি স্টল নামের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

 

 

নিজস্ব প্রতিবেদক:-

 

সিলেট নগরীর সুরমা মার্কেটের সামনে শাহিন বিরিয়ানি হাউজ ও টি স্টল নামের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ করেছেন শাহিন নামের ব্যক্তি । মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটের দিকে এই ভাঙ্গচুরের ঘটনা ঘটে । এসময় কর্মচারীদের মারধর এবং নগদ ৫০ হাজার টাকা লুটেরা নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। সুরমা মার্কেট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে সিলেট সুরমা মার্কেটের সামনে শাহিন বিরিয়ানি হাউজ ও টি স্টলের নামের প্রতিষ্ঠানটি বিগত অনেক দিন ধরে দোকানে সামনে তাদের বিভিন্ন জিনিসপত্র রাখত। এতে মার্কেটে অন্যান্য ব্যবসায়ীদের সমস্যা হয় এমন অভিযোগ এনে এগুলো সরিয়ে নিতে বলেন একই মার্কেটের ব্যবসায়ী ও জমিদার গোলাম আলী ও তার ছেলে জসিম আলী। এ নিয়ে বিভিন্ন সময় মার্কেট কর্তৃপক্ষ মিটিংও করে। মঙ্গলবার দুপুর ২.৩০ মিনিটে হঠাৎ করেই গোলাম আলী ও তার ছেলে জসিম আলী শাহিন বিরিয়ানি হাউজ ও টি স্টলের জিনিসপত্র ভাংচুর করে এবং বাহিরে ফেলেদেয়। প্রতিষ্ঠানের মালিকের ছোটভাই ফাহিম কাওছার ও কারিগর কয়েছ আহমেদকে মারধরসহ তাদেরকে গালি গালাজ করেন। পরে ৯৯৯ ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসে কল দিলে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। দোকানের স্বত্তাধিকারী শাহিন আহমেদ বলেন, কোন ধরনের উস্কানি ছাড়াই মার্কেটের ব্যবসায়ী ও জমিদার গোলাম আলী ও তার ছেলে জসিম আলী দোকান ভাংচুর করে। এসময় দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা সহ লুট হয় এবং দোকানের জিনিসপত্র ভাঙ্গচুর করেন । এ বিষয়ে সিলেট কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করেন দোকানের মালিক শাহিন আহমদ। এ বিষয়ে পুলিশ প্রশাসন শাহিন আহমেদকে বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। এ বিষয়ে কথা বলেতে গোলাম আলীর সাথে মুঠোফোনে যাগাযোগ করতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Daily Frontier News