সাধন সূত্রধর, জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
আজ দুপুরে শিবালয়ের উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে চালককে মারধর করে পালিয়ে যাওয়ার সময় ৪ ছিনতাইকারীকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটককৃতরা হলেন প্রাইভেটকার চালক ১। জসিম ( ২২) ২। জুয়েল (২২) ,৩। মোঃ সাজিদ (২০), ও ৪। ফেরদৌস ( ২০)।
আজ বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ ইমতিয়াজ মাহবুব জানান আটক
জসিম , বাবুল, সাজিদ ও ফেরদৌস এই চারজন কেরানীগঞ্জ থানাধীন আটিবাজার নামক স্থানে সকালে কালো রংয়ের একটি প্রাইভেটকার যোগে ঢাকা মেট্রো গ – ১১-৮২১৫ সাভার থানার হেমায়েতপুর পৌঁছে সেখান থেকে সহযোগী ফেরদৌসকে গাড়ীতে তুলে মানিকগঞ্জ শিবালয় থানার উদ্দেশ্যে রওনা হয় । পথিমধ্যে উথুলী মেডিকেলেরে সামনে রাস্তায় সাজিদকে নামিয়ে রেখে যায় । বাকী চার জন পাটুরিয়া ফেরিঘাটে যায় । বাবুল এবং জুয়েলকে পাটুরিয়া ফেরিঘাটে নামিয়ে রেখে জসিম ও ফেরদৌস প্রাইভেটকার নিয়ে উথুলী মেডিকেলের সামনে চলে যায়। বাবুল ও জুয়েল পাটুরিয়া ফেরিঘাট হতে একটি অটো ভাড়া করে উথুলী মেডিকেলে যায় এবং অটোরিকশা ড্রাইভার আক্কাস আলী (৬০) কে বলপ্রয়োগ পূর্বক কিলঘুষি মেরে তার অটো রিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে শিবালয় থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) ফরিদ আহমেদের নেতৃত্বে পুলিশ তাদের পিছু ধাওয়া করে । একপর্যায়ে সিংগাইর সড়কের স্থানীয়দের সহায়তায় মিতরা তেল পাম্পের সামনে গতিরোধ করে তাদেরকে প্রাইভেটকারসহ আটক ও ছিনতাই করা অটোরিকশা উদ্ধার করে। এদের মধ্যে জসিম কর্ণেল মালেক মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার বিষয়ে শিবালয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics