মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরী আল মোতাব্বির অপহরণের মূলহোতা ও একাধিক মামলার আসামি উজ্জল কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার এস আই রাজিব রায় সহ একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করে।ভিকটিমকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান ,গত ৬ এপ্রিল রাতে উপজেলার ঘিলাতলী গ্রামের জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরি আল মোতাব্বির কে পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে উজ্জলসহ তার সহযোগিরা অপহরণ করে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম বাদী হয়ে উজ্জল কে প্রধান আসামী করে থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর থেকেই ঘটনার মূলহোতা দূর্ধষ উজ্জল কে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে। অবশেষে মূলহোতা উজ্জলকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে উদ্ধার ও অন্য আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics