নবীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলোনা শিশু সাইফের!
বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে বাড়ি ফেরা হলোনা ৫ বছরের শিশু সাইফের। মাঠি বহনকারী ট্রাক্টর কেড়ে নিল তার প্রাণ। সে উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাপ গ্রামের হিফজুর রহমানের পুত্র।
সুত্রে প্রকাশ, রবিবার (২৫) ফেব্রুয়ারী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামের রাবেল মিয়ার ফিশারি থেকে ঠিকাদার মন্নান মিয়া ট্রাক্টর বোঝাই করে ওই গ্রামের তোফায়েল মিয়ার বাড়িতে মাটি নিয়ে আসছিলেন।
এর পূর্বে গতকাল শনিবার সকালে নিহত শিশু সাইফ তার মায়ের সাথে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে। বিকাল ৫ টার দিকে সে বাড়ি পাশের রাস্তার পাশে বসেছিল। এ সময় মাটি বোঝাই ট্রাক্টর শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়ে পড়ে। এ ঘটনার খবর পেয় আহত সাইফের স্বজনরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং ট্রাক্টরটি আমাদের হেফাজতে রয়েছে ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics