সাংবাদিক জুনায়েদ সিদ্দিক
ধরা খাওয়ার আগে এই মাওলানা অনেকের কাছেই হয়ত ছিলো “”হক্কানী”” কিন্তু বুঝা গেলো উনি আসলে “”ধাক্কানী””, বলাৎকার ! ! ২১-০৭-২০২২ ইং তারিখ বুধবার রাতে ফেনী জেলার দাগনভূঁঞার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে কওমি ও হাফেজীয়া মাদরাসার ৮ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ঐ মাদ্রাসার হেফজখানার আবাসিক বিভাগের শিক্ষক মাওলানা আবদুল জলিল (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গ্রেফতার হওয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা আবদুল জলিল খাগড়াছড়ি জেলার গুইমারার উপজেলার ইসলামপুর গ্রামের আবু তাহেরের ছেলে । ২১শে জুলাই ২০২২ ইং তারিখ বৃহস্পতিবার দুপুরে পুলিশ বিষয়টি নিশ্চিত করে ।
রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন শিক্ষক কতৃক বলাৎকারের শিকার ছাত্রের বাবার বরাত দিয়ে জানান, মাদ্রাসা ছাত্রটিকে ঐ শিক্ষক দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছেন । শিশুটি মাদরাসা ছুটিতে বাড়িতে যায় । ছুটি শেষে শিশুটি মাদরাসায় আসতে না চাওয়ায়, তার মা-বাবা তাকে কারণ জিজ্ঞেস করলে শিশুটি বলাৎকারের বিষয়টি তাদের জানায় । এ ঘটনাটি শিশুটির বাবা মাদরাসা কমিটিকে জানিয়ে থানায় মামলা করেন ।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার বিস্তারিত খুলে বলে এবং তাকে বিভিন্ন ধর্মীয় কসম ও শ্রেণিকক্ষে মারধরের ভয় দেখিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শিশুটির সঙ্গে এ সমস্ত কর্মকাণ্ড করত বলে জানায় । হুজুর যা বলে তাই সঠিক এবং হুজুর যা করে তাই স্বাভাবিক বলে শিশুটির মনে বিভিন্ন ভ্রান্ত ধারণা দিয়ে শিশুটিকে বলাৎকার করতেন অভিযুক্ত মাওলানা আবদুল জলিল।
দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষক মাওলানা আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয় । শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে । আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics