ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-
জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নের চৌধুরী বাড়িতে দুই ভাইয়ের মাঝে জমি নিয়ে বিরোধের জের ধরে ঘর বাড়ি লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিজয়নগর থানায় একটি এজাহার জমা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উক্ত ইউনিয়নের চরইসলামপুর গ্রামের চৌধুরী বাড়ির জোরালীর পরিবার ও দারোগা আলীর পরিবারের মাঝে জমি ক্রয় বিক্রয় নিয়ে দ্বন্ধ হলে এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে লিপ্ত হয় এবং উভয় পক্ষই আহত হয়। উভয় পক্ষই থানায় এজাহার জমা দিলে পুলিশ জোরালীর ছেলে বিল্লাল মিয়ার এজাহার আমলে নিয়ে থানায় মামলা রেকর্ড করেন এবং জোরালীর পক্ষের অভিযোগটি প্রত্যাহার করেন। পরে গ্রামের লোকজন তাদের বিষয়টি মিমাংসা চেষ্টা ব্যর্থ হয়। তারই ধারবাহিকতায় ৩ অক্টোবর রাত আনুমানিক ৩ টার সময় জোরালীর ছেলে জাবির মিয়ার স্ত্রী মোছাঃ তাহমিনা বেগমের ঘরের দরজায় কয়েকজন লোক পুলিশের পরিচয় দিয়ে দরজায় ধাক্কাধাক্কি করতে থাকেন। এক পর্যায়ে দরজা খুলে দিলে তারা ঘরে প্রবেশ করে ওই ঘরে থাকা মহিলাদের উপর আক্রমন করেন এবং ঘরের মালামাল সড়াতে থাকেন এবং নগদ অর্থ, মোবাইল ও জিনিষ পত্র চুরি করে নিয়ে যান। বাড়িটি নদীর পশ্চিম পাড়ে নিরিবিলি স্থানে হওয়ায় চিৎকার তাৎক্ষণিক প্রতিবেশির কানে পৌছাই নাই। পরে তারা বাড়িঘর লুটপাট করে মহিলাদেরকে মারপিটসহ হুমকি প্রদান করেন।
এ ব্যপারে জোরালীর স্ত্রী নেহেরা খাতুন জানান, আমার স্বামী ও ছেলেরা মামলার আসামী হওয়ায় তারা বাড়িতে থাকেন না, সে সুযোগে রহমালীর ছেলে আশিক মিয়া, দারোগ আলীর ছেলে বিল্লাল মিয়া, আশেক মিয়ার ছেলে বোরহান মিয়া সহ তাদের আরো সহযোগীরা আমাদের উপর ঘুমন্ত অবস্থায় আক্রমন ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।
এ ব্যপারে চরইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দানা মিয়া ভূইয়া জানান, জমি জমা নিয়ে তাদের বিষয়টি সমাধানের লক্ষে আমরা বসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, এ বিষয়ে একটি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics