মোঃআব্দুল হান্নানঃ-
নাসিরনগরের পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী শামসুল হকের ছেলে আতিকুল ইসলাম মিশু (১৭),মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।গত
৩রা নভেম্ভর ২০২২ রাতে ছাতিয়াইন এলাকা মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা একদল সন্ত্রাসীর ছুড়িকাঘাতে নিহত হয়েছে।
পুলিশ ও স্হানীয় সুত্রে জানা গেছে, এক্তিয়ারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে তারেক মিয়ার (১৭) সাথে এক্তিয়ারপুর গ্রামের,আহম্মদ মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল।অপরদিকে বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মেস্তুুর বাড়ির শফিক মিয়ার ছেলে ঘাতক শিমুল মিয়া (২২) ও-এই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যার্থ হয়েছে। পরে ঘাতক শিমুল আহত তারেকের উপর ক্ষিপ্ত হয়ে বৃহঃবার দিবাগত রাতে ছাতিয়াইনের মাহফিল থেকে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে দলবল নিয়ে তারেকের উপর আক্রমণ করে।তাদের ছুরুকাঘাতে তারেকের পায়ের রগ কেটে যায়।তারেক বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি রয়েছে।এ সময় মিশু তারেক কে বাঁচাতে এগিয়ে গেলে তারা মিশুকে ছুড়ি দিয়ে পেটে গাই মারলে মিশু মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে এলাকাবাসী রাত ৩ ঘটিকার সময় আতিকুল ইসলাম মিশু ও তারেক কে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসারত অবস্থায় ৪ নভেম্বর ২০২২ ভোর রাতে মিশু মারা যায় এবং তারেক কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় ।
হত্যার সাথে কে কে জড়িত এ ব্যাপারে জানতে চাইলে আতিকুল ইসলাম মিশু ও তারেকের সাথে থাকা মাহফিল থেকে আসা তাদের বন্ধু রিয়াজ,অন্তর,সাজু সাইফুল, সোহাগ,সুমন কে জিজ্ঞেস করলে তারা এ প্রতিবেদককে বলে, হরিতলা মেস্তুুর বাড়ির ঘাতক শিমুল মিয়া সহ আরো অনেকেই এ ঘটনার সাথে জড়িত, মুখে মাস্ক থাকায় তাদের চিনতে পারিনি।
এ ব্যাপারে জানতে চাইলে মিশুর মা বলেন, আমার ছেলে মৃত্যুর আগে আমাকে ঘাতক শিমুলের কথা বলে এবং শিমুলের বিচার আমার নিজের হাতে করতে বলে।
মিশু হত্যার সাথে কারা জড়িত থাকতে পারে জানতে চাইলে একই গ্রামের রুক্কু মিয়া ও ছাতিয়াইন হাইস্কুলের শিক্ষক ফজলু মিয়া জানান, হরিতলা মেস্তুুর বাড়ির একটা সন্ত্রাসী দল আছে যাদের এলাকার সবাই চিনে,তাদের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।
মিশু হত্যার বিষয়ে জানতে চাইলে নিহত মিশুর চাচা জিয়াউর রহমান এ প্রতিবেদককে বলেন, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি দিয়েছি। কারন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই প্রশাসনের মাধ্যমে অপরাধীদের সামনে আনা হোক। তবে হরিতলা গ্রামের মেস্তুুর বাড়ির সন্ত্রাসী গ্রুপ সম্পর্কে এলাকাবাসী সহ আইন প্রয়োগকারী সংস্থা জানে, তারা চুরি,ডাকাতি,মাদক ও ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে জড়িত। রাতের আধারে কারা রাস্তায় ডাকাতি করে তাদের ধরলেই আমি মনে করি হত্যাকাণ্ডের নেতৃত্ব দানকারী প্রকৃত অপরাধী বেড়িয়ে আসবে। তাছাড়া ঘাতক যে ই হোক তাকে আইনের আওতায় এনে ফাঁসির দাবীতে শাহপুর এলাকায় মানব বন্ধন করে হত্যাকারীর ফাঁসির দাবী জানায় স্থানীয়রা। মুঠোফোনে মিশু হত্যার বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics