বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বপন মিয়াকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মারুফ রহমান জানান,(২ ফেব্রুয়ারি ২০২৩)বুধবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মোঃ শফিউল বশর ও সঙ্গীয় ফোর্স উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের ফকিরবাজার হাসপাতাল রোডের খলিল স’মিলের পূর্ব পাশ্বের রাস্তা থেকে একটি সিএনজি থামিয়ে তল্লাসী চালিয়ে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং ওই মাদক কারবারি আটকসহ সিএনজি জব্দ করে। ওই মাদক কারবারি কুমিল্লা আদর্শ সদর উপজেলার করুনাপুর এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে মাদক কারবারি স্বপন মিয়া।
ওসি মারুফ রহমান জানান,বুড়িচং থানাতে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়স্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ রুজু করা হয় এবং আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics