বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের উত্তর শ্যামপুর এলাকায় অবৈধ ড্রেজার এর সংযোগকারী প্রায় ৫০ টি পাইপ বিনষ্ট এবং মেশিনগুলো জব্দ করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নির্দেশে ২৫ জুলাই সোমবার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অভিযান করে।
অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি কাটায় পাশের জমি ভেঙে পড়ার ঝুঁকি এবং আবাসিক এলাকায় পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটায় আশেপাশের বাড়িঘর ভেঙে পড়ার আশংকা থাকে।
ড্রেজার এর মালিকপক্ষকে না পাওয়ায় শাস্তি প্রদান করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics