Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগরে প্রিজাইডিং অফিসার ফাহিমুল আরেফিন এর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠছে   

বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

.     জেলা ব্রাহ্মণবাড়িয়া আসন্ন দ্বাদশ সংসদ সদস্য নির্বাচন ৭ই জানুয়ারির নির্বাচনে, নির্বাচন কমিশন কর্তৃক সংবাদ সংগ্রহ ও প্রচারের সাংবাদিকদের স্বাধীনতা থাকলেও ভিন্নতা দেখা দেয় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ১৪২নং সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

.     জানা যায় উক্ত কেন্দ্রটিতে  ভোটের স্বচ্ছতা ছিল তবে প্রশ্ন ছিল ভোটারের উপস্থিতি নিয়ে। এসব বিষয়ে সাংবাদিকের পর্যবেক্ষণে বাধা গ্রস্ত স্থানীয় সাংবাদিক আলমগীর হোসেন। ভোট  গ্রহনের শেষ মুহূর্ত ভোট গণনায় উপস্থিতি কামনা করিলে, দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন। ভোট গণনা কক্ষে উপস্থিতে বাধা প্রদান করেন, এমনকি কেন্দ্র থেকে বাহিরে অবস্থান করতে বাধ্য করে, পছন্দের লোকদের নিয়ে ভোট গণনা করেন। যদিও নির্বাচন কমিশন কর্তৃক সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ডের পিছনের শর্তাবলির পরিপন্থী। যেখানে লেখা ছিল সাংবাদিকরা ভোট গণনায় উপস্থিত থেকে ছবি তুলতে পারবেন।

.      এ বিষয়ে বিজয়নগর  উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ কে জানালে, ওনিও ভোট গণনায় সাংবাদিকদের উপস্থিত থাকতে বাধা প্রদান করেন।

Daily Frontier News