Daily Frontier News
Daily Frontier News

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৬৫ বোতল স্কফ নিয়ে মোটরসাইকেল সহ  ১জন আটক।

 

 

ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্টঃ-

 

.         ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ বিজয়নগর থানার সার্বিক তত্ত্বাবধানে বিজয়নগর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের লক্ষ্যে এক সাঁড়াষি অভিযান পরিচালনা করেন।

.       অভিযান কালে এসআই/মোঃ সাইদুল হক এর নেতৃত্ত্বে সঙ্গীয় অফিসার এসআই/তৌহিদুল ইসলাম, এসআই/ইহসানুল হাসান, এসআই/পিযুষ কান্তি দে ও ফোর্সের সহায়তায় সীমনা-বিবাড়িয়া ব্রীজের আ:করিম মিয়ার চা দোকানের সামনে ইট সলিং রাস্তায় চেকপোষ্ট করিয়ে দায়িত্ব পালনকালীন ১০ই ডিসেম্বর ২০২২ইং তারিখে সন্ধ্যা ৭:৪৫ মিনিট  সময়ে *৬৫* বোতল স্কফ সিরাপ সহ আসামী মোঃ জুনায়েদ মিয়া(২২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে  মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Daily Frontier News