আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ-
. জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় মাহি আহমেদ (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে৷
১২ জানুয়ারি, শুক্রবার সকাল ৯টার চান্দুরা-আখাউড়া সড়কের কালিবাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাহি আহমেদ উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
নিহত মাহির চাচি রুকসানা বেগম জানান, শুক্রবার সকালে মাহি কালিবাজারে রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে আসছিল। এসময় চম্পকনগর থেকে ছেড়ে আসা একটি মাটিবাহী ট্রাক্টর মাহিকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা মাহিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি অবস্থায় ও চিকিৎসাধীন অবস্থায় মাহি মারা যায়৷ পরে নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, ওরা ৩ভাই বাবা দুবাই প্রবাসী সে পরিবারের বড় সন্তান। তার একটা রোগ ছিল, এ দুর্ঘটনায় তারা অনুতপ্ত, তবে এ বিষয়ে কোন আইনি প্রক্রিয়ায় যেতে চান না।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, কুয়াশাচ্ছন্ন অবস্থায় রাস্তা পারাপারের সময় এমন দুর্ঘটনা ঘটে, তবে নিহতের পরিবার এ বিষয়ে কোন মামলা করতে চাননি। এবং অবৈধ জান চলাচলে আমরা প্রায় সময়ই অভিযান চালিয়ে থাকি। আজও উপজেলা প্রশাসনকে নিয়ে অভিযান চলছে। গত সপ্তাহে আমরা তিনটি ট্রাক্টরকে ৯০ হাজার টাকা জরিমানা করিয়াছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics