Daily Frontier News
Daily Frontier News

বাদুড়িয়ার মেম্বার মশিয়ারের বিরুদ্ধে টি সি বির পন্য উঠিয়ে নিয়ার অভিযোগ।

 

 

বিশেষ প্রতিনিধি।

 

খুলনা ডুমুরিয়া উপজোলার মাগুরাঘোনা ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টি সি বি) এর পন্য মাগুরাঘোনার আরশনগরে এক মুদিদোকানে বিক্রির অভিযোগের রেশ কাটটে না কাটটেই এবার অভিযোগ উঠেছে কার্ডধারীকে না দিয়ে বাদুড়িয়ার মেম্বার সরদার মশিয়ারের বিরুদ্ধে পন্য উঠিয়ে নিয়ার । যেখানে সরকারি নিয়াম অনুযায়ী শুধু ফ্যামিলি কার্ডধারীরা সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারবেন। দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলার বা নির্ধারিত স্থায়ী স্থাপনা এবং গ্রামাঞ্চলের মানুষেরা চেয়ারম্যান, মেম্বারদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ থেকে ডাল, তেল ও চিনি বিক্রি করবে টিসিবি। প্রতি কেজি চিনি ৫৫, মুসর ডাল ৬৫ ও সয়াবিন তেল ১১০ টাকা দরে বিক্রি হবে। কিন্তু ফ্যামিলি কার্ডধারী বাদুড়িয়ার রবিউল ইসলাম ৩/৪ বার টিসিবির পন্য নিতে পারলেও অক্টোবর মাসে যেয়ে দেখে তার কার্ড নাই, কার্ড খুজে পাওয়া যায় নি।

এ বিষয়ে সংরক্ষিত মহিলা মেম্বার মাহাফুজা আক্তার মফিজের সাথে কথা বললে তিনি বলেন,কার্ড আমার কাছে আছে কিন্তু মেম্বার মশিয়ার রহমান মাল তুলে কার্ড আমার কাছে দিয়েছে।

এব্যাপারে অভিযুক্ত মেম্বার মশিয়ার রহমানের কাছে মুঠোফোনে জানতে চায়লে, সাংবাদিক পরিচয় দিলে প্রথমেই সে তেলে বেগুনে জ্বলে উঠে বলে আপনারা যা পারেন নিউজ করেন। আমি রবিউলের কনো কার্ড করিনি, আমি জানি না, মহিলা মেম্বার জানে।
কিন্তু এলাকার নাম প্রকাশ না করার সর্তে ২ জন বলেন, এমন ঘটনা মেম্বার তার নিজের বোনের পারভিন বেগমের সাথেও করেছে।মেম্বার তার বোনের নিকট নাকি ৫০০০০ হাজার টাকা চেয়েছিলো ধার কিন্তু সে না দেওয়ায় তার কার্ডও বাতিল করে দিয়েছে এবং সে পন্য পায় না ।

এবিষয়ে মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলালের নিকট মুঠোফোনে জানতে চায়লে তিনি বলেন, এমন হওয়ার কনো সুযোগ নাই।

Daily Frontier News