Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় বন্ধুর কথায় বিষ পান করে হাসপাতালে ভর্তি।

 

শাহীন বিশ্বাস, সাতক্ষীরা জেলা প্রতিনিধি॥

 

পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামের হাফিজুর রহমান পাড়ের শিশুপুত্র মারুফ হোসেন (৬) প্রতিবেশি আফছার মোড়লের শিশুপুত্র ইসমাইল হোসেন (৬) এর সাথে প্রতিদিনের ন্যায় গত সোমবার সকাল ৮টায় খেলাধুলায় অংশগ্রহন করে।

জানা যায় পাটকেলঘাটায় খেলার ছলে এক বন্ধুর দেওয়া বিষে অন্য বন্ধু হাসপাতালে ভর্তি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৬ বছরের অবুঝ শিশু মারুফ পাড়। বন্ধু ইসমাইল হোসেনের বাড়ীতে থাকা বিষের বোতল নিয়ে বন্ধু মারুফ হোসেনকে পান করতে বলে।
বন্ধুর ওয়াদা রাখতে মারুফ হোসেন দুজনের সামনা সামনি সেই বিষ পান করে। সাথে সাথেই অসুস্থ্য হয়ে পড়ে মারুফ। বিষের যন্ত্রনায় আত্মচিৎকারে মারুফের মা ও প্রতিবেশীরা ছুটে আসে। তাৎক্ষনিক তার পরিবার তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Daily Frontier News