Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় পড়ে থাকা প্রাইভেটকার থেকে বস্তাবন্দী অবস্থায় চালক উদ্ধার

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

 

পাটকেলঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে পড়ে থাকা প্রাইভেটকারে হাত পা বাঁধা অবস্থায় এক গাড়ি চালককে উদ্ধার করে জনতা।
গতকাল বুধবার সকা লে পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন এলাকা এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে, বুধবার ভোর বেলায় মির্জাপুর বাজারের পোষ্ট অফিসের পাশে একটি প্রাইভেট কার পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে গাড়ীর ভিতরে বস্তা বন্ধী ঢ্রাইভার কে দেখতে পায়। আহত প্রাইভেটকার চালক
শেখ শাহিন (৪২) খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে বলে জানা গেছে।
পরিত্যাক্ত প্রাইভেট কারের ভিতর থেকে অচেতন অবস্থায়
চালককে স্হানীয়রা উদ্ধার করে। পাটকেলঘাটার স্হানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাটকেলঘাটা থানা অফিসার বিপ্লবকুমার নাথ, বিষয়টি নিচ্ছিত করে বলেন, হাইওয়ে রাস্তার পাশে পড়ে থাকা প্রাইভেট এর ভিতর থেকে বস্তা বন্ধী এক জন কে উদ্ধার করা হয়েছে।

Daily Frontier News