Daily Frontier News
Daily Frontier News

পাটকেলঘাটায় ভুয়া সম্পাদক ও ১ ডজন মামলার আসামি পুলিশের হাতে গ্রেপ্তার।

 

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

পাটকেলঘাটার বহুল আলোচিত ভুয়া সাংবাদিক প্রায় এক ডজন মামলার আসামী বহু বিবাহের নায়ক প্রতারক আল-আমিন (৩০ )কে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকা সূএে জানা গেছে, পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের তুব্বাত সরদারের পুত্র আল-আমিন সর্দার দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিল।
মাদক ব্যবসায়ী আলামিন প্রায় এক ডজন বিবাহের সাথে জড়িত ছিল এই প্রতারক নিজের আইডি থেকে বিভিন্ন সংবাদপত্রের পরিচয় দিয়ে সাংবাদিক ও ভুয়া সম্পাদক সেজেছে। তার বিরুদ্ধে ভুয়া কার্ড বাণিজ্য সহ চাঁদাবাজি ব্ল্যাকমেলারের গুরুতর অভিযোগ তুলেছে এলাকাবাসী। এই প্রতারকের বিরুদ্ধে পাটকেলঘাটা থানা ও সাতক্ষীরা আদালতে একাধিক মামলা রয়েছে। চিহ্নিত মাদক সেবী ও সন্ত্রাসী ২০২০ সালে সাবেক ইউপি সদস্য আব্দুস সবুর সরদার ও তার স্ত্রী বিউটি বেগমকে বিম্বর সহ কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। উল্লেখ্য থাকেএ সংবাদটি তৎকালীন ঘটনাটি ফলাও করে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। স্থানীয় কাইপুত্র চিরজ্ঞিৎ তারই মাদক বিক্রি করতো এবং প্রতিদিন সন্ধ্যা থেকে ভারীরাত পর্যান্ত বহিরাগত লোকজন নিয়ে চলে আড্ডা। আজ মাদকের বিষক্ত ছোবলে কাইপুত্র চিরজ্ঞিৎ মানুষিক ভাবে অসুস্থ। তবুও থেমে নেই তোতাদের মাদকের কারবার। মাদকের ব্যবসা পাকাপোক্ত ভাবে চালিয়ে যেতে গায়ে ঝুড়িয়েছে অনলাইন ভুয়া পত্রিকার সম্পাদকের সাইনবোর্ড সহ সাংবাদিকের তকমাটা।

এমনকি এলাকার সম্মাননি ব‍্যাক্তিরাও তার কাছে জিম্মি হয়ে পড়েছে। কিছুদিন আগে প্রশাসন মাদকের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করেছিল।ঠিক সেই মুহূর্তে অপরাধীদের সাথে চক্রান্ত করে। ভুয়া দৈনিক সোনার বাংলাদেশ নামে স্বঘোষিত সম্পাদক হয়ে ভুয়া নিউজ করা শুরু করে।

এলাকার সুশীল সমাজ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Daily Frontier News