মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ-
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাড়ির পাশের সরকারী ডোবা থেকে কচুরীপেনা তুলাকে কেন্দ্র করে ৩ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।ঘটনাটি ঘটেছে ৩ রা আগষ্ট ২০২২ রোজ বুধবার সকাল অনুমান ১০ ঘটিকার সময় উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামে।
ঘটনার বিবরনে জানা গেছে,ঘটনার সময়ে গ্রামের হাবিবুর রহমান(৫৮)ডোবা থেকে কচুরীপেনা তুলতে গেলে পূর্ব থেকে উৎপেতে বসে থাকা প্রতিবেশী সিরাজুল ইসলাম,সোহেল মিয়া,আক্তার মিয়া,মিনহাজ মিয়া মিলে তাদের হাতে থাকা ধারালো দা,লাঠি,পল,বল্লমও লোহার রড নিয়ে হাবিবুর রহমানের উপর হামলা চালিয়ে এ্যালোপাতারি ভাবে মারপিট ও কুপাতে থাকে।হাবিবুর রহমানের চিৎকার শোনে আজিজুর রহমান ও আনোয়ার হোসেন এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে এ্যালোপাতারি কুপাতে শুরু করে।পরে প্রতিবেশীরা দৌড়ে এসে দুর্বৃত্তদের হাত থেকে তাদের উদ্বার করে মুমূর্ষ অবস্থায় আহতদের নাসিরনগর হাসপাতালে নিয়ে আসে।পরে চিকিৎসা শেষে হাবিবুর রহমানকে নাসিরনগর হাসপাতালে ভর্তি ও আজিজুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।বর্তমানে হাবিবুর রহমান ও আজিজুর রহমান দুইজন দুই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তোফায়েল আহমেদ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics