Daily Frontier News
Daily Frontier News

নাসিরনগরে জমি থেকে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার

 

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে নাছিরপুর জমি থেকে শান্তা আক্তার (২৩) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত ১৮ জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামের ফসলি জমির মাঠ থেকে দাঁতমন্ডল গ্রামের সেরু মিয়া মেয়ে পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোঃ মিনহাজ মিয়ার স্রী শান্তা আক্তার নামে এক গৃহবধূর মরহেদ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, বিয়ের পর থেকেই মিনহাজ যৌতুকের জন্য শান্তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এ ব্যাপারে আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে মিনহাজের বিরুদ্ধে মামলা হয়েছে। এ নিয়ে মিনহাজ চরমভাবে ক্ষুদ্ধ ছিল।১৮ জানুয়ারি বৃহস্পতিবার স্বামী মিনহাজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় মিনহাজ ও শান্তা।পরে ১৯ জানুয়ারি শুক্রবার বিকালে নাসিরপুর গ্রামের জমি থেকে শান্তার লাশ উদ্ধার করে পুলিশ। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা জানান, দেখে মনে হচ্ছে এটি হত্যা। তদন্তের প্রয়োজনে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Daily Frontier News