Daily Frontier News
Daily Frontier News

নালিতাবাড়ীতে উপজাতির হাতে এক উপজাতি খুন

 

 

শেরপুর নালিতাবাড়ী প্রতিনিধি

 

শেরপুরের নালিতাবাড়ীতে মদ খেয়ে আদিবাসী মাতাল শ্যালক উৎসব মারাকের (২১) বাশেঁর আঘাতে আদিবাসী মাতাল ভগ্নিপতি আলবার্ট দাওয়া (৪০) খুন হয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) রাত নয়টার দিকে উপজেলার হাতিপাগার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্যালক উৎসবকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, রাতে আলবার্ট উপজাতি অন্য সঙ্গীদের সাথে মিলে চুলাই মদ খেয়ে বাড়ি ফিরছিল। এসময় শ্যালক উৎসব মারাকের বাড়িতে এলে উভয়ের মধ্যে কোন একটি বিষয় নিয়ে তর্ক বাধে। তর্কের একপর্যায়ে উৎসব তার ঘরে থাকা বাশেঁর লাঠি দিয়ে আলবার্টের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই আলবার্ট মারা যান।
তবে স্বজনেরা রক্তাক্ত আলবার্টকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত উৎসবকে আটক করে।

Daily Frontier News