স্টাফ রিপোর্টারঃ-
নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের সংবাদ কর্মী অর্থাত্ পত্রিকা বিক্রেতা মো জসিমউদ্দিনকে পিটিয়ে হত্যা করেছেন একই গ্রামের সাবেক পৌর কমিশনার মোঃ আলাউদ্দিনের পিতা মোঃ আবুল কালাম । অভিযোগে জানা যায়,কালাম জসিমউদ্দিন স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয় । এটা জানার জসিমউদ্দিন প্রতিবাদ করায় কথার কাটাকাটিতে একপর্যায়ে কালাম জসিমকে এলোপাতাড়ি লাথি ঘুষি মারতে থাকে । জসিম জ্ঞান হারিয়ে পড়লে কালাম আরো বেপরোয়াভাবে মারতে থাকলে ঘটনাস্থলে মৃত কোলে ঢলে পড়ে । পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে । অপরদিকে মামলা না করার জন্য এবং থানা পুলিশ মামলা না নিতে খুনির পক্ষ থেকে তত্পরতা চালাচ্ছে ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics