নিজস্ব প্রতিবেদক:
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার নাঙ্গলকোটে রায়কোটে দক্ষিণ ইউপির শ্যামেরখিল গ্রামে জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজির নাম দিয়ে খোদেজা বেগম নামের এক বৃদ্ধার বাড়ির জায়গা দখল করার অভিযোগ উঠেছে আদম ব্যবসায়ী লোকমান শাহ বিরুদ্ধে।
জায়গা উদ্ধারের জন্য খোদেজা বেগম পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ধারে ধারে ঘুড়িয়ে ভেড়াচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের শ্যামিরখিল গ্রামের আদম ব্যবসায়ী লোকমান শাহ ৩২ শকত জায়গার ওপর জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজি নামক একটি কারিগরি কলেজ স্থাপন করেন। যার ১৫ শতক জায়গা মালিক হলেন খোদেজা বেগম। তার অংশে সে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। এদিকে প্রতিষ্ঠানটির শুরু থেকে নেই কোন প্রতিষ্ঠানিক শিকার কার্যক্রম। যা কাগজে কলমে সীমাবদ্ধ। দীর্ঘদিন ধরে ভূমি জটিলতায়ও রয়েছে প্রতিষ্ঠানটি। এ নিয়ে লোকমান শাহ আদালতে মামলা দায়ের করলে আদালতে নাঙ্গলকোট থানাকে তদন্তের নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী উভয় পক্ষকে স্থিতি বজায় রাখাতে নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আবুল খায়ের উভয়কে নোটিশ প্রদান করেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েক দিন থেকে লোকমান শাহর লোকজন দিয়ে বাড়িটি দখল নিতে দফায় দফায় টিনসেডের বেড়া ভাংচুর করে করে।
ভুক্তভোগী খোদেজা বেগম বলেন, ৩২ শতক জায়গার মধ্যে খোদেজা বেগম ১৫ শতক জায়গার মালিক। তার অংশে সে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। লোকমান শাহ ভুয়া শিক্ষা প্রতিষ্ঠান দেখিয়ে তার জায়গা জোরপূর্বক দখল চেষ্টা চালাচ্ছে। তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ির বেড়া ভাংচুর করে। ন্যায় বিচারের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত লোকমান শাহ ঢাকায় থাকেন। তার মুঠো ফোনে বার বার কল দিও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ ফারুক হোসেন বলেন, আদালতের আদেশ অনুযায়ী উভয়পক্ষকে স্থিতি বজায় রাখতে নোটিশ প্রদান করি। শীগ্রই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics