Daily Frontier News
Daily Frontier News

নরসিংদী সদর শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ-

 

নরসিংদী সদর শিলমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার এর সুযোগ্য সন্তান জাহাঙ্গীর আহমেদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া অপপ্রচার করছে বলে জানা যায়। গত এক বছর পূর্বে শিলমান্দি ইউনিয়নের একটি ঈদগাহ নিয়ে শালিশ দরবার হয় দরবারে মোস্তফা পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এতে দরবারে উত্তপ্ত সৃষ্টি হয় । দরবারে পরাজিত হয়ে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা বাড়িতে চলে আসে বাড়িতে এসে জাহাঙ্গীর ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন নরসিংদী সদর থানায় । অভিযোগ টি মিথ্যা প্রমাণিত হলে নরসিংদী সদর মডেল থানায় নথিভূক্ত করেনি ।বিষয়টি আপস মীমাংসার পথে চলে যায় কিন্তু সম্প্রতি উচ্ছাস নামের একটি ভুইফোঁড় অনলাইন টিভি নাম ভাঙ্গিয়ে পুরানো কাসুন্দি বাজাতে থাকে এবং এ সকল মিথ্যা প্রচার করেন ফেসবুকে। আজ এই প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা মোস্তফার সাক্ষাৎকার নিলে তিনি জানান আমার বাড়িতে ছেলেপেলে আসছিল কিন্তু কোন লুটপাট হয়নি এবং শর্টগান নিয়ে কেউ আমার বাড়িতে আসেনি । বাহিরে লোকজন ছিল। আমরা জানতে চাই চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর আসছিল কিনা তিনি বলেন আমি জাহাঙ্গীরকে দেখতে পাইনি । এ ব্যাপারে শিলমান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বকুল মিয়া জানান ঈদগাহ নিয়ে একটি শালিশ হয়েছিল এখানে কথা কাটাকাটি হয়েছে লুটপাট ভাংচুর এবং মারধরের ঘটনাটি মিথ্যা । সাবেক সচিব জামান জানান অনেকেই মুক্তিযুদ্ধ করেছে এবং ভাতা খাচ্ছে যারা মিথ্যা বানোয়াটি করে ভাতা খাচ্ছে সব হারাম। মোস্তফা কে আমি তেমন চিনি না তবে শুনছি তিনি বাংলা মুক্তিযোদ্ধা বিভিন্ন অভিযোগের দায়ে তার ভাতা বন্ধ ছিল । এ ব্যাপারে জাহাঙ্গীর জানান ঈদগাহতে একটি দরবার হয়েছিল দরবারে মুক্তিযোদ্ধা মোস্তফা পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে যান এতে কথা কাটাকাটি হয় উনি ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়া থানায় মামলা নেয়নি বর্তমানে তিনি বিভিন্ন স্থানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি তার নিন্দা জানাই। লুটপাট এবং শর্টগান নিয়ে তার বাড়িতে যাওয়ার প্রশ্নই আসে না আমরা ভালো মানুষ শান্ত প্রিয় মানুষ যারা মিথ্যাচার করছে আমি তাদের বিচার চাই । ফেসবুক আইডি as mia বিরুদ্ধে অভিযোগের পাহাড় চাঁদাবাজি করা এবং মিথ্যাচার করাই বিভিন্ন স্থানে গণধোলাই খেয়েছে । শিলমান্দি ইউনিয়নে পরিষদে মিথ্যাচার করবে না বলে মুছলেকা দিয়েছে । আমি তার সকল মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

Daily Frontier News