আ: ছাত্তার মিয়া নরসিংদী:
নরসিংদী বাসাইল ভূমিদস্য জাহাঙ্গীর গং দের অত্যাচারী অতিষ্ঠ এলাকাবাসী। সুত্রে জানা যায় মো:: কামাল উদ্দিন শেখ (৪০), পিতা-মফিজ উদ্দিন শেখ, সাং-বাসাইল(রেলগেইট), থানা ও জেলা-নরসিংদী বাদী হয়েএকটি অভিযোগ দায়ের করেন অভিযোগে প্রকাশ বিবাদী ১। মো:
জাহাঙ্গীর(৩০), পিতা-কামাল ভূইয়া @ শহীদ ভূইয়া, ২। রিনা বেগম(৫০), স্বামী-শাহজালাল @
জালাল, ৩। মোসা: সাথী (১৮), পিতা-শাহজালাল @ জালাল, সর্ব সাং বাসাইল(রেলগেইট), থানা
ও জেলা-নরসিংদী সহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন
বর্ণিত বিবাদীরা খুবই খারাপ, উচ্ছৃংখল এবং লোভী প্রকৃতির লোক। নরসিংদী থানাধীন বাসাইল মৌজাস্থিত ০৩.০০ শতাংশ জায়গা তাহার পিতা ক্রয়সূত্রে মালিক হওয়ার পর উক্ত জায়গায় একাধিকনদোকান ঘর করে দীর্ঘ প্রায় ৪৩ বৎসর যাবৎ ভোগ-দখল করিয়া আসিতেছে। উক্ত জায়গায় থাকা
বিকাশ, ফ্লেক্সিলোড দোকান সহ একটি মুদির দোকান দিয়ে নিজেই দোকানদারী করিয়া আসিতেছে।মো: কামাল শেখ আরো বলেন অন্যান্য ভাইয়েরা ইদানিং আমাদের উক্ত জায়গায় বিল্ডিং বাড়ী নির্মাণ করার জন্য প্রস্তুতি নিয়ে নির্মাণ সামগ্রী আনায় বর্ণিত বিবাদীরা তাহাদের সঙ্গীয় অজ্ঞাতনামা আরো কতক সন্ত্রাসী প্রকৃতির লোকজন লইয়া আমাদের উক্ত জায়গা অবৈধ ও জোরপূর্বক ভাবে ভোগ-দখলের চেষ্টা চালায় এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি সহ খুন-জখমের হুমকী প্রদান করে । উক্ত ঘটনাটি স্থানীয় লোকজনদের সহ নরসিংদী পৌরসভায় জানানো হইলেও বিবাদীরা এর কোন কর্নপাত করে নাই তাই গত ০৯/০২/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় বর্ণিত বিবাদীরা সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাতনামা সন্ত্রাসী আরো ৭/৮ জন বিবাদীদের সাথে লইয়া আমাদের উক্ত জায়গায় গিয়ে আমাদের নির্মাণ কাজে বাধা প্রদান করে। এরপর বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া আমাদেরকে মারতে উদ্যত হওয়া সহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি হুমকী প্রদান করে। উক্ত জমির বিষয় নিয়া
ঘটনাস্থলে যে-কোন সময় দাঙ্গা-হাঙ্গামা সহ মারাত্মক শান্তি ভঙ্গের আশংকা বিদ্যমান। বিষয়টি স্থানীযনগন্যমান্য লোকজনদের জানাইয়া নিরুপায় হয়ে প্রকৃত জমির মালিক মো: কামাল উদ্দিন শেখ অভিযোগ দায়ের করেন বলে জানা যায়,।জমির তফসীল বাসাইল মৌজাস্থিত দাগ খতিয়ান আর.এস-৮২ আর.এস-৫৩, মোট জমি ৩:০০ শতাংশ উক্ত জমির সুষ্ঠু রক্ষাবেক্ষণসহ দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চায় ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics