Daily Frontier News
Daily Frontier News

নরসিংদীতে বঙ্গবন্ধুর , ও জননেত্রী শেখ হাসিনার ছবি নামিয়েছে চেম্বার ভবন হতে কুলাঙ্গার তুলু ও তৌকির গং এদের খুঁটির জোর কোথায় ?

 

 

বিশেষ প্রতিনিধি:

 

নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের অফিস কক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলে দিয়েছিল নরসিংদীর চেম্বার এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন ও ভাইস প্রেসিডেন্ট তুলু ও তার পালিত মাস্তান তৌকিক আহমেদ এই ঘটনা ঘটে ২০১৮সনে তৎকালীন বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন ,নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সফল প্রেসিডেন্ট আলী হোসেন শিশির ( সিআইপি) তৎকালীন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন । সূত্রে আরো জানা যায় চেম্বারের বিভিন্ন অনুষ্ঠানে তিনি শত শত ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্যে বলেন কুলাঙ্গার টুলু, তৌকির বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে এবং তিনি তাদের বিচার দাবি করেছেন । পরবর্তীতে বাণিজ্যিক মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এর সততা পেয়ে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে দেয়। তিনি আরো বলেন জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে বিচার দিয়েছি কিন্তু তাদের সঠিক বিচার এখনো হয়নি। এই জামাত বিএনপির ধূসরদের কোন তুলু একাধিকবার চেম্বারে নির্বাচিত হন এবং চেম্বার ভবনটি তার নিজস্ব ব্যক্তিগত অফিস বানিয়ে ব্যবহার করেন সরকারি আইন অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি টানাতে হয় কিন্তু তারা ছবি নামিয়ে ফেলে দেয় । বর্তমানে প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরের নেতৃত্বে চেম্বারটি অত্যন্ত সুন্দর এবং সুনামের সাথে পরিচালিত হচ্ছে এবং এই পরিষদ চাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইন অনুযায়ী __বাণিজ্যিক সংগঠনের ১১ ধারা মোতাবেক নির্বাচন দেওয়ার জন্য কিন্তু সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন, তৌকির , তুলু চেম্বার অব কমার্সের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে নামে বেনামে অভিযোগ দিয়ে বিভিন্ন মিডিয়ায় মিথ্যা তকমা দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে যাতে করে নির্বাচনের পরিবেশ প্রশ্নবিদ্ধ হয় । এই চক্রান্তকারীরা চাচ্ছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের যাতে কোন নির্বাচন না হয় ষড়যন্ত্রকারীরা চাচ্ছে ষড়যন্ত্র করে তাদের পছন্দের লোকজন নিয়ে চেম্বার দখল করার জন্য ।বাণিজ্যিক সংগঠন ১১ ধারা মোতাবেক নির্বাচন হবে বলে জানিয়েছে বর্তমানে পরিষদের সফল ভাইস
প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন তিনি বলেন সকল প্রক্রিয়া সম্পন্ন কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে আমরা নিন্দা জানাই চেম্বারের নির্বাচিত একাধিক পরিচালক জানান সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশে তৌকির, তুলু বঙ্গবন্ধুর ছবি নামিয়েছে তাদের বিচার আমরা চাই এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক ।আমরা চাচ্ছি একটি সফল নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হোক । জামাত বিএনপির এজেন্টরা ষড়যন্ত্রের উপর ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের সমর্থিত লোকজন নির্বাচন চাচ্ছে কিন্তু বিএনপি জামাতের ধুসর আব্দুল্লাহ আল মামুন , তুলূ , তৌকির গং বিভিন্ন মামলা মোকাদ্দমা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে আমরা তাদের বিচার চাই তারা জামাত বিএনপি ধূসর । বিএনপি জামাতের নেতাদের অর্থ দিয়ে মামলা-মোকদ্দমা করেন বলে জানান চেম্বারের একাধিক সদস্যরা। বর্তমান পর্ষদ করোনার সময়ে শ্রমিকদেরকে ব্যাপক খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন নরসিংদী চেম্বারের আয় বৃদ্ধির জন্য বাণিজ্যিক ভবন নির্মাণ করার জন্য দেড় কোটি টাকার জমি ক্রয় করেছে। করোনার ক্যাম্পিং করেছে প্রায় এক হাজার পিপি দিয়েছে । ৫০,০০০ হাজার মাক্স বিতরণ করেছে, ঈদের মাঝে ঈদ উপহার দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ২০০০ লুঙ্গি শাড়ি বিতরণ করেছে । বর্তমান পর্ষদ সুনামের সাথে কাজ করেছে করোনা ভাইরাস মোকাবেলা ব্যাপক ভূমিকা রেখেছে ।পাশাপাশি করোনার সময় অনলাইনে মাধ্যমে বাবুরহাট বাজার সচল রেখেছে এতে প্রায় তিন লক্ষ শ্রমিক উপকৃত হয়েছে এবং ৫০০ কোটি টাকার লেনদেন হয়েছে ব্যবসায়ীরা উপকৃত হয়েছিল । চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির (সিআইপি )জানান আমরা নির্বাচন মুখী নির্বাচন করতে চাই কিন্তু একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে এবং চেম্বারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তকমা দিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশ করছে আমি তার নিন্দা জানাই বর্তমান পর্ষদ একটি সফল পর্ষদ ব্যবসায়ী ও শ্রমিক বান্ধব পরিষদ । আমরা বাণিজ্যিক সংগঠন এর আইন ১১ ধারা মোতাবেক নির্বাচন করব ইনশাল্লাহ । তিনি আরো জানান চক্রান্তকারী জামাত বিএনপি প্রতিহত করব এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি যারা নামিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি । ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকির হোসেন বলেন ইনশাল্লাহ নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের পালাবদল হবে বাণিজ্যিক সংগঠন আইন ১১ ধারা মোতাবেক নির্বাচন হবে । সকল চক্রান্তকারীদের জবাব দেওয়া হবে নির্বাচনের মাধ্যমে আমাদের বর্তমান চেম্বার ব্যবসায়ী ও শ্রমিক বান্ধব । আমরা নরসিংদী চেম্বার অব কমার্সের সকল পরিচালকদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

Daily Frontier News