বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে :-
বিগত ২০১৫ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত নবীগঞ্জের পলাতক আসামী খালেকুজ্জামান লায়েককে গ্রেফতার করেছে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
সূত্রে জানায়, বিগত ২০১৫ সালে সিলেট জালালাবাদ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় খালেকুজ্জামান লায়েকের যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আলম ও এএসআই লোকেশ দাশ গোপন সংবাদের ভিত্তিতে একদল ফোর্স নিয়ে স্থানীয় কৈলাশগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করেন।
ধৃত লায়েক নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মাওলানা মুহিবুর রহমানের পুত্র।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics