Daily Frontier News
Daily Frontier News

দক্ষিণ বাদুরা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সারোয়ার কতৃক পরিক্ষার্থীকে মারধর।

 

 

নিজস্ব প্রতিনিধি।

 

গতকাল দুপুর দুইটায় কালাইকিশোর নিবাসি মোঃ সুলতান হাওলাদারের ছেলে রেজাউল(১৮) কে মারধর করে নাকে রক্তক্ষরণ হলে গালচিপা ৩১ সয্যা হাসপাতালে পাঠানো হয়,রোগীর উন্নতি না হওয়ায় আজ সকালে জরুরী ভিত্তিতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করা হয়।

পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা ইউনিয়নের কালাইকিশোর নিবাসী জনাব সুলতান হাওলাদারের ছেলে রেজাউল কে সামান্য কথা কাটাকাটি নিয়ে আউলিয়াপুর ইউনিয়নের মহিলা মেম্বারের স্বামী দক্ষিন বাদুড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সারোয়ার তালুকদার ছেলেটিকে বিদ্যালয়ের সকল শিক্ষকদের সামনে খুব বাজে ভাষায় গালাগাল করে সে আরও বলে কিরে তুইকি গাঁজা খাও ছেলেটি হতবিহ্বল হয়ে বলে আপনি আমাকে কোনদিন দেখেছেন নাকি শুনেছেন আমি ওসবের ধারেকাছে যাইনা এই কথা বলার সাথে সাথেই ঘুশি মেরেছে কিছুক্ষণ পর ছেলেটি নাকধরে কোনরকম বাসায় চলে এসে কাউকে কিছু বলেনাই রাতে দেখে নাকদিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে সাথে সাথে এ বিষয়টি পরিবারে মধ্যে জানা জানি হওয়ায় ওর পরিবারের পক্ষ থেকে তখনই গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয় আজ সকালে আশংকাজনক হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে স্থানীয় মানুষের মাঝে ও ছাত্র ছাত্রীদের মাঝে চরম খোব ও উত্তেজনা দেখা দেয়।উক্ত ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Daily Frontier News