Daily Frontier News
Daily Frontier News

তালার খেশরা ইউপি চেয়ারম্যান লাল্টুকে হত্যাচেষ্টায় ব্যার্থ হয়ে ফোনে আরারো হত্যার হুমকী।

 

 

 

শাহিন বিশ্বাস পাটকেলঘাটা সাতক্ষীরা প্রতিনিধি।।

 

দুর্বৃত্তরা ফোনে আবারও হত্যার হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী চেয়ারম্যান।
তালার খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম বলেন, গত শনিবার আমার উপর ১৫/২০ দুর্বৃত্ত হামলা চালায় এ সময় এলাকাবাসীর সহযোগীতায় হরিহরনগর গ্রামের আফজাল গোলদারের পুত্র বাধন গোলদারকে আটক করে পুলিশ।
থানা পুলিশের হাতে আটক বাধনকে ২৩ অক্টোবর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এরপর দুপুরের দিকে ০১৭০৬ ৫০১১২৮ নম্বর একটি মোবাইল থেকে আমাকে হত্যার হুমকী দিয়ে বলে “ আজ লোকজন চলে আসার কারণে তোকে জানে শেষ করতে পারলাম না।যা খাবি খেয়ে নে, তোকে জানে শেষ করে দেবো।
উল্লেখ্য, ২২ অক্টোবর শনিবার ১১ টার দিকে খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামে চেয়ারম্যান লাল্টুর ইউনিয়ন পরিষদে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ১৫/২০ দুর্বৃত্ত¡ তার উপর হামলা চালায়। এসময় চেয়ারম্যান লাল্টু ও তার ভাইপো মিলন (২৫) ও বাবুল (২৬) দুর্বৃত্তদের হামলায় মারাত্বক আহত হয়। হামলায় গুরুতর আহত চেয়ারম্যানের ভাইপো মিলন ও বাবুলকে চিকিৎসার জন্য তালা হাসপাতালে ভর্তি করা হয়। খেশরা ইউপি চেয়ারম্যান জানান, বিগত নির্বাচনে পরাজিত প্রার্থী রাজিব হোসেন রাজু এলাকার চিহ্নিত সন্ত্রাসী, সরকার বিরোধী, মাদক সেবী সহ একাধীক মামলার আসামীদের নিয়ে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। রাজুর মদদে এই বাহীনি এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করে চলেছে। ভয়ংকর এই সন্ত্রাসী বাহিনীর হাত থেকে সাংবাদিক প্রতিবন্ধী প্রতিনিধি সহ কেহই রেহাই পাচ্ছে না। তিনি এলাকায় শান্তি শৃংখলা রক্ষার্থে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক সেবীদের বিরুদ্ধে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Daily Frontier News