Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ার কাঁঠালতলা বাজারে মুদি দোকানে দুঃসাহসিক চুরি

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন // খুলনা ব্যুরো।।

 

ডুমুরিয়ায় একটি দোকানে দূঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কাঁঠালতলা বাজারে ব্যবসায়ি অশোক কুমার দের মুদি দোকানে এ ঘটনা ঘটে। নগদ টাকা,মালামালসহ প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছ। খবর পেয়ে শুক্রবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী এবং বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারের ওই মুদি দোকানে বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত নামা চোরেরা একতলা ভবনের সিড়ি ঘরের চালের টিন খুলে ও চালের নীচে থাকা লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় চোরেরা নগদ ১৫ হাজার,সাবান, সিগারেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। প্রসংগত বুধবার দিবাগত রাতে ডুমুরিয়া থানাধীন থুকড়া বাজারে দুই দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়।

Daily Frontier News