Daily Frontier News
Daily Frontier News

ডুমুরিয়ায় বিরোধপূর্ণ জমি দখলে বাঁধা, প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত

 

 

মোঃ আক্তারুজ্জামান লিটন খুলনা ব্যুরো।।

 

খুলনার ডুমুরিয়ায় বিরোধপূর্ণ জমি দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে গুরুতর আহত হয়েছে।

আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বারুইকাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বারুইকাটি এলাকার শফিকুল গাজীর সাথে একই এলাকার প্রতিপক্ষ আকছেদ আলী বিশ্বাসের জমি জমা সংক্রান্ত দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে আকছেদ বিশ্বাস তার দলবল নিয়ে বার‌ইকাটি-শেখেরট্যাক সীমান্ত একটি বিরোধপূর্ণ জমি বাঁশ খুঁটি পুঁতে দখলের চেষ্টা চালায়। এ সময় শফিকুল গাজী সহ পরিবার বাঁধা দিলে প্রতিপক্ষ আকছেদ বিশ্বাস ও তার ছেলে সাকিব বিশ্বাস দা, লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিকুল গাজীর মেয়ে ময়না বেগম (২৮) ও তার স্ত্রী আলেয়া বেগম (৪৫) গুরুতর আহত হয়। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে প্রতিপক্ষ আকছেদ বিশ্বাসের ছেলে সাকিব বিশ্বাস (২৪) আহত হয়ে খুমেক হাসপাতালে ভর্তি রয়েছেন বলে স্ত্রী নার্গিস বেগম জানান।

এ ব্যাপারে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় শফিকুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Daily Frontier News