মাসুদ রানা বাবুল ঃ-
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই মোস্তাক, এসআই সফিউদ্দিন, এএসআই আনোয়ার, এএসআই রুহুল সঙ্গীয় ফোর্স নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাউরিয়াপাড়া সাকিনের বঙ্গবন্ধু সড়কের মোল্লা মার্কেট এর সামনে পাকা রাস্তা হতে বুধবার রাত্র ০৩.২৫ ঘটিকায় ১টি একনালা বন্দুক ও দুই রাউন্ড কফি রংয়ের কার্তুজসহ ১জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো: শাকিল মিয়া(২৫), পিতা-মৃত আবুল হোসেন, সাং-সাটিরপাড়া (বকুলতলা), থানা ও জেলা-নরসিংদী।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics