ফ্রন্টিয়ার.নিউজ রিপোর্ট
. জেলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলামের বিরুদ্ধে চুক্তি ভিত্তিক সেবার অভিযোগ উঠেছে। জানা যায়, কোন খামারিরা তার কাছে সেবা নিতে চাইলে তিনি মোটা অংকের টাকার দাবী তুলেন। ফলে জনমনে তীব্র পুঞ্জিভূত ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা ।
. ভুক্তভোগী সাচ্চু মিয়া বলেন, আমি গরিব মানুষ, প্রতি বছরই একটা দুইটা ষাড় নিজে পরিশ্রম করে বড় করে ঈদে বিক্রি করে থাকি, কিন্তু এ বছর আমার ভাগ্য খারাপ গরু দুটোই রোগাক্রান্ত হয়, পয়সা বাঁচাতে গিয়ে গতকাল সরকারি ডাক্তারকে কল করেছিলাম। তিনি আমার কাছে তার ভিজিট পাঁচ হাজার টাকা দাবি করেন। পরে তাকে তিন হাজার টাকা দেওয়ায় আমার সাথে খারাপ আচরণ করেন। উপজেলার মির্জাপুর গ্রামের খামারি এনাম খা জানান, আমার একটা গাভীর ডেলিভারি সমস্যা হলে উপজেলার প্রাণিসম্পদ অফিসে কল করি। তখন গাভীর সিজার লাগবে বলে আমার কাছ থেকে নয় হাজার টাকা নেন। একদিন পরই আমার গাভীটি মারা যায়। তিনি আমাকে উল্টা হুমকি প্রদান করেন।
. এ বিষয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফুল ইসলাম এর কাছে জানতে চাইলে, তিনি ১৫০০ টাকা পেয়েছেন বলে স্বীকার করে। অভিযোগকারীকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য বলে এবং সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। ডাক্তার আরিফুল ইসলাম প্রায় সময় অফিস কামাই করেন, অফিস সময়ে অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। জানতে চাইলে তাহার সহকারীরা বলেন, ইউএনও অফিসার এর নিকট গিয়েছে। তথ্য ও উপাত্ত নিয়ে জানা যায়, মূলত ইউএনও অফিসে যায়নি।
. তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে, সত্যকে মিথ্যা বানিয়ে,মিথ্যাকে সত্য বানিয়ে বিভিন্ন মামলা মোকদ্দমার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
. এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics