Daily Frontier News
Daily Frontier News

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ভারতীয় ১২০বস্তা চিনি সহ ০১ জন আটক

 

মোঃ আক্তার হোসেন ক্রাইম রিপোর্টার : সিলেট

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি অবৈধ অস্ত্র,মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও জালালাবাদ থানা অফিসার ইনর্চাজ এর তদারকিতে থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে অদ্য ২৬/০১/২০২৪খ্রিঃ তারিখ গোপন সংবাদের ভিত্তিত্তে সকাল ০৮:২০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্টস্থ হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কের উপর চেকপোষ্ট করাকালে ০১টি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পুলিশের চেকপোষ্ট দেখে গতিপথ পাল্টানোর চেষ্টাকালে উক্ত কাভার্ড ভ্যানটি আটক করা হয় । উক্ত গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, কাভার্ড ভ্যানে অবৈধভাবে আনা ভারতীয় চিনি রয়েছে ।পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সর্বমোট ১২০ বস্তা চিনি, প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি করে =৬০০০ (ছয় হাজার) কেজি চিনি উদ্ধার পূর্বক অদ্য ২৬/০১/২০২৪খ্রিঃ তারিখ সকাল ০৮.৫০ ঘটিকার সময় এসআই(নিঃ)/জুয়েল চৌধুরী জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই সংক্রান্তে এএসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম বাদী হয়ে ধৃত আসামী ১। মোঃ অনিক মোল্লা (২৬), পিতা-ফায়েক মোল্লা, সাং-কুসুম দিয়া, থানা-কাসিয়ানি, জেলা-গোপালগঞ্জ সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-০৭, তাং-২৬/০১/২০২৪খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর 25B(1)(b)/25(D) রুজু করা হয়। আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Daily Frontier News