আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে অফিসার ইনচার্জ রাশেদুল হকের নেতৃত্বে এসআই মুশাহিদুল ইসলাম,এসআই লিটন রায়, এসআই অজিত কুমার তালুকদার, এসআই প্রিয়তোষ কান্তি দাশ, এএসআই আবু হান্নান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চুনারুঘাট থানাধীন ২নং আহম্মদাবাদ ইউ/পির অন্তর্গত গোছাপাড়া সাকিনস্থ জনৈক মিশুক মিয়ার পোল্ট্রি ফার্মের দক্ষিণ পাশে ধানী জমিতে ৪/৫জন আসামী মাদক দ্রব্য গাজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫জন আসামী দিকবেদিক ছুটাছুটি করে পালিয়ে যায়। আসামীদের ব্যবহৃত মোবাইল নাম্বার ও গোপন সংবাদের ভিত্তিতে অন্যান্য পলাতক আসামীদের সনাক্ত সহ গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে অভিযান পরিচালনা করিয়া ১৫(পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জানান, চুনারুঘাট থানার মামলা নং-১৯, তারিখ- ধারা-৩৬(১) ১৯(খ)/ ৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। নিয়মিত অভিযান চলবে।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics