চুনারুঘাট প্রতিনিধিঃ-
পরকীয়া করতে গিয়ে স্ত্রীর কাছে হাতেনাতে ধরাসায়ী হয়ে মারপিঠ খেয়েছেন গাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান।তিনি গাজিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি।
সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও প্রত্যক্ষদর্শীরা জানান,জেলার চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গাজিপুর ইউনিনের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির খান একই গ্রামের আকিকুন্নেছা স্কুলের পার্শে আবুল মিয়ার স্ত্রী হালেমা বেগম এর ঘরে পরকীয়ার সময় হাতেনাতে ধরে মারপিঠ শুরু করেন তার স্ত্রী।মার খেয়ে চেয়ারম্যান হুমায়ুন কবীর পালিয়ে গেলেও পরকীয়ায় লিপ্ত হালিমা কে বেধরক মারপিঠ করেন হুমায়ুন কবীর এর স্ত্রী।সোমবার দুপুর আনুমানিক ১.৩০ মিনিটের সময় হুমায়ুন কবির খান হালিমার ঘরে প্রবেশ করেন এবং একই বিচানায় শুয়ে আছে দেখে স্ত্রী আগুনে জ্বলে উঠেন তিনি। পরে এলাকাবাসী জড়ো হলে শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করার সিদ্ধান্ত হয়।
তবে অভিযুক্ত হালিমা মোবাইল ফোনে জানান,হুমায়ুন কবীর এক ব্যাক্তির টাকা পাওনা বিষয়ে শালিস করার জন্য কয়েকদিন যাবৎ তার ঘরে আসা যাওযা করছিলেন। হয়তো এলাকাবাসী সন্দেহ করে তার স্ত্রী কে খরব দিয়ে জামেলা বাধিয়েছেন।তিনি তার উপর হামলা ও মারপিঠের বিচার দাবী করেন।
স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন,বিষয়টি দুঃখজনক।তবে হুমায়ুন কবীর এর স্ত্রী মান-সম্মানের কথা চিন্তা করে ধর্য্য ধরলে ভাল হত।
এ দিকে গতকাল সোমবার এই ঘটনায় টক-অব-দি চুনারুঘাট ছিল।
চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন এ ধরনের ঘটনা তিনি জানেন না, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics