চুনারুঘাট থেকে,
চুনারুঘাটের চিমটিবিল খাসপাড়ায় হিল্লা বিয়ে না করায় গ্রাম্য মাতবররা ঘরে তালা দিয়ে গ্রাম থেকে বের করে দেয়ার ঘটনার তদন্ত করেছেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা।এর আগে ২ ডিমেম্বর হামিদা আক্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় ১৫ মাতবরের বিরুদ্ধে অভিযোগ দেন।
(৬ ডিসেম্বর) দুপুরে সরেজমিন তদন্তে গিয়ে ভোক্তভোগী হামিদার ঘর তালাবন্ধ দেখতে পান।স্থানীয় লোকজনের অনেকেই মাতবরদের ভয়ে কথা বলতে পারেন নি,তবে গোপন তদন্তে তারা সত্যতা প্রমান করবেন।
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও উপজেলা প্রশাসনের কোন তৎপরতা লক্ষ করা যায়নি।উপজেলা নির্বাহী অফিসার দায়সারা বক্তব্য দিলেও সরেজমিন ঘটনাস্থলে যান নি।তবে আজ সকালে উভয় কে তার অফিসে ডেকেছেন বিষয়টি মিমাংশা করার জন্য।
এ দিকে সীমান্তের কয়েকজন মাদক গডফাদার ঘটনার মোড় অন্যদিকে প্রবাহিত করতে হামিদা ও তার স্বামী সন্তান কে আগুনে জ্বালিয়ে হত্যার ষড়যন্ত্র করছে বলে জানান তিনি।সমাজপ্রতিদের প্রতিনিয়ত হুমকিতে দিন পার করছেন।গ্রামের মাতবর ফালান মিয়া ও মোহাম্মদ আলী হামিদার চাচা ব্যবসায়ী সিরাজ মিয়াকে বলেন ৫ লক্ষ টাকা খরচ করেও হামিদাকে উচিত শিক্ষা দিবেন।
উল্লেখ্য গত ৭ মাসপুর্বে চিমটিবিল খাসপাড়া গ্রামে স্বামী মারা যাওয়ার পর হিল্লা ছাড়া দ্বিতীয় বিয়ে করার অপরাধে হামিদা আক্তারের ঘরে তালা দিয়ে গ্রাম থেকে বের করে দেয় ঈমান আলী,মোহাম্মদ আলী, ফালান মিয়া সহ ১৫ গ্রাম্য মাতবর।
এলাকার সচেতন মহল জানান,অচিরেই অসহায় মহিলা ও তার পরিবার কে মৌলিক অধিকার বাসস্থান খুলে দিন।এবং তার ৭ মাসের ক্ষতিপুরণ প্রদান করুন।নতোবা সচেতন মহল মানববন্ধন সহ আন্দোলনের ডাক দিবেন।
Copyright © 2026 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics