Daily Frontier News
Daily Frontier News

ক্রেতা সেজে পাইকগাছার থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ আটক ২

 

 

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

 

খুলনার পাইকগাছা থানা পুলিশ ক্রেতা সেজে ১ কেজি গাঁজা সহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার রাতে উপজেলার রাড়ুলী কাটিপাড়া শ্মশানঘাট সংলগ্ন এলাকার পুকুর পাড় নামক স্থান থেকে তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজন হলেন সবুজ গাজী(৪৪) ও আকরাম গাজী (৫০)। আটক দু’জনের বাড়ি তালা উপজেলার বালিয়া গ্রামে। উদ্ধার ও আটক অভিযান পরিচালনায় ছিলেন এসআই সুকান্ত কর্মকার।এ ঘটনায় এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।আইনী প্রক্রিয়ায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা যায়।

Daily Frontier News