বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধি।।
শুক্রবার ভোর রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাকশীমূল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ সূত্র জানিয়েছেন জেলার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কে শুক্রবার ভোর রাতে তার নিজ বাড়ী উপজেলার জঙ্গল বাড়ী থেকে বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে বুড়িচং থানা পুলিশ কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
এদিকে এলাকার বিভিন্ন সূত্রে জানায় হুমায়ুন কবির চেয়ারম্যান কুমিল্লা -৫ আসনের স্বতন্ত্র পদ প্রার্থী আলহাজ্ব এম এ জাহেরের ( কেটলি প্রতীকের) পক্ষে ভোট চেয়ে তিনি নিরবে প্রচার প্রচারনার চালিয়ে যাচ্ছেন।
বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন হুমায়ুন কবির চেয়ারম্যান এর বিরুদ্ধে একটি চেক জালিয়াতির মামলায় তার গ্রেফতারী পরওয়ানা ছিল। শুক্রবার সকালে পুলিশ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Copyright © 2025 Daily Frontier News | Design & Developed By: ZamZam Graphics