Daily Frontier News
Daily Frontier News

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ০৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বিশেষ প্রতিবেদক /

 

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৪ নভেম্বর গত ২৪ ঘন্টায় ০৬ মাদক ব্যবসায়ী করেছে। মাদক ব্যবসীরা মোঃ মনু ইসলামের ছেলে, মোঃ সাগর ইসলাম(১৯) সাং-০৪ নং ফুডঘাট, থানা-খুলনা। মোনতাজ ফকিরের মেয়ে, রোজিনা খাতুন@স্বপ্না(৩০) সাং-পারকেষ্টপুর, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা। খিতিশ পালের ছেলে, অভিজিত পাল(২৯) সাং-শিকদার পাড়া, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ। মোঃ মজিবর হোসেনের ছেলে, মোঃ আলমগীর হোসেন নয়ন(৩৭) সাং-জনতা রোড, থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ। আকবর আলী খাঁনের ছেলে, আব্দুল আজিজ খাঁন(২২) সাং-বিসিক, রোড নং-০৩ থানা-গোপালগঞ্জ, জেলা-গোপালগঞ্জ এবং মৃত: ইউনুস হাওলাদারের মোঃ সাইফুল ইসলাম(৩২) সাং-দক্ষিণ টুটপাড়া, থানা-খুলনা। খুলনা আসামীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩০ টি ছোট প্যাকেট হেরোইন, ০৬ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

Daily Frontier News